ডেইলি বাংলাগ্রাম

মাদক কারবারিদের ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করে গ্রেপ্তার হওয়া সেই দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনল বিজিবি

কুমিল্লা সীমান্তে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মাদক কারবারিদের ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করে গ্রেপ্তার হওয়া সেই দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনল বিজিবি

কুমিল্লা সীমান্তে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের হেফাজতে বুঝিয়ে দেয়।

ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের ২০৫৯ নম্বর প্রধান পিলারের কাছে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে বিএসএফ দুই পুলিশকে বিজিবির কাছে সমর্পণ করে এবং দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়।

মাদক কারবারিদের ধরতে গিয়ে ব্রাহ্মণপাড়া থানার ওই দুই সদস্য সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। তখন বিএসএফ সদস্যরা তাঁদের আটক করে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে এই বৈঠকের মাধ্যমে দ্রুত তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।