দুর্গাপূজায় নাশকতার কোনো ঝুঁকি নেই: এসআরবি মহাপরিচালক
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি দেখতে যান এসআরবি প্রধান। সেখানে পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ কথা জানান।
তিনি আরও জানান, এবারের পূজায় সারা দেশে প্রায় ৬ হাজার এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন। দেশের ৩২ হাজার ৯৫টি মণ্ডপে উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসআরবি ফোর্সেস মাঠে নিয়োজিত থাকবে।