ডেইলি বাংলাগ্রাম

নির্বাচন কমিশন সচিবালয়ের ৩১ কর্মকর্তাকে উচ্চতর পঞ্চম গ্রেড প্রদান

নির্বাচন কমিশন সচিবালয়ের ৩১ জন কর্মকর্তাকে উচ্চতর পঞ্চম গ্রেডে উন্নীত করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের ৩১ কর্মকর্তাকে উচ্চতর পঞ্চম গ্রেড প্রদান

নির্বাচন কমিশন সচিবালয়ের ৩১ জন কর্মকর্তাকে উচ্চতর পঞ্চম গ্রেডে উন্নীত করা হয়েছে। চাকরি বেতন ও ভাতাদি আদেশ, ২০২৬-এর অনুচ্ছেদ ৬-এর উপ-অনুচ্ছেদ ১ অনুযায়ী তাদের এই গ্রেড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশের ফলে কর্মকর্তারা ৮৬ হাজার টাকা থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকার স্কেলে বেতন সুবিধা পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বড় অংশই ২০২৬ সালের ৩ অক্টোবর বর্তমান পদে আট বছর পূরণ করেছেন। ফলে পরদিন ৪ অক্টোবর থেকেই তারা এ সুবিধার আওতাভুক্ত হবেন।

উচ্চতর গ্রেডপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. জাহাঙ্গীর আলম রাকিব, জিয়াউর রহমান খলিফা, মোহাম্মদ বশির আহমেদ, মুহাম্মদ ফজলুর রহমান, রাজু আহমেদ, মোহাম্মদ রবিউল আলম, মোহা. আ. ছালেক, মোহাম্মদ রেজাউল করিম, আব্দুল লতিফ শেখ, মো. জিয়াউর রহমান, মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, মো. মাহমুদ হাসান, মো. মোতাওয়াক্কিল রহমান, মো. মঞ্জুরুল হাসান, মুহাম্মদ ফয়জুল মোল্লা, ফারাজী বেনজীর আহম্মেদ, মোহাম্মদ আশ্রাফুল আলম, মোহাম্মদ মতিয়ুর রহমান, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নুরুল হাসান ভূঞা, গোলাম মোস্তফা, মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. এনামুল হক, মোহাম্মদ তোফায়েল হোসেন, মো. মোখলেছুর রহমান, মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এবং মোহাম্মদ জিল্লুর রহমান।

তালিকাভুক্ত কর্মকর্তারা নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মাঠপর্যায়ের বিভিন্ন আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ে কর্মরত রয়েছেন। তারা মূলত জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপপরিচালক, একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হওয়া এই আদেশটি কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।