ডেইলি বাংলাগ্রাম

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করেছে বাংলাদেশ।

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করেছে বাংলাদেশ। ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিকা)-র সপ্তম শীর্ষ সম্মেলনে এই ঘটনা ঘটে। ইসরায়েলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের প্রতিনিধিদল অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে সভাকক্ষ ত্যাগ করেন। ইসরায়েলি প্রেসিডেন্টের এই ভাষণ বর্জনে বাংলাদেশের সঙ্গে আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদলও ওয়াকআউটে অংশ নেয়।

এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা জোরদার করার উদ্দেশ্যে বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে সিকার এই সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।