ডেইলি বাংলাগ্রাম

অবরোধ স্থগিতের পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক

সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

অবরোধ স্থগিতের পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক

সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সাজেক সড়কে ডাকা অবরোধ স্থগিত হওয়ার পর এই সিদ্ধান্ত এল। এর ফলে শারদীয় দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের সাজেক ভ্রমণে আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা যৌথ বিবৃতিতে অবরোধ স্থগিতের ঘোষণা দেন। এতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি বন্ধ থাকবে। এই ঘোষণার পরপরই জেলা প্রশাসন অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়।

এর আগে অবরোধ কর্মসূচির কারণে গত ১১ অক্টোবর সন্ধ্যায় সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে সেদিন সন্ধ্যা ৬টা থেকে বাঘাইছড়ি উপজেলার এই পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ করা হয়। একই সঙ্গে সেখানে থাকা পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন আবার সাজেক ভ্রমণের পথ উন্মুক্ত হলো।