ডেইলি বাংলাগ্রাম

নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত

নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত

নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে এ স্থগিতাদেশ কার্যকর করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পণ্য সরবরাহ, বিভিন্ন সেবা গ্রহণ এবং কার্যসম্পাদন সংক্রান্ত সব দরপত্র ও কেনাকাটা আপাতত বন্ধ থাকবে। তবে রাষ্ট্রীয় অতি জরুরি প্রয়োজনে পরিচালিত কার্যক্রমগুলো এই স্থগিতাদেশের বাইরে থাকবে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।