ডেইলি বাংলাগ্রাম

বাকুতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হাকান ফিদান

আজারবাইজানের রাজধানী বাকুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বাকুতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হাকান ফিদান

আজারবাইজানের রাজধানী বাকুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একই সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও সাক্ষাৎ করেন ফিদান।

জোটের বর্তমান সভাপতি হিসেবে আজারবাইজান এই একদিনের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। এতে সদস্য দেশগুলোর পাশাপাশি পর্যবেক্ষক রাষ্ট্র এবং সহযোগী আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়েছেন। আজারবাইজানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটালাইজেশন এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই শীর্ষ সম্মেলন থেকে ‘বাকু ঘোষণা’ এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক সহযোগিতামূলক একটি বিবৃতি গৃহীত হওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসকে সিআইসিএ-এর নতুন সদস্য রাষ্ট্র হিসেবে ঘোষণা করার প্রস্তুতিও নেওয়া হয়েছে।