ডেইলি বাংলাগ্রাম

ছাত্রলীগের মতো আচরণ করলে প্রতিহত করার হুঁশিয়ারি সাবেক শিবির সভাপতির

জুলাই অভ্যুত্থানের পর কোনো ছাত্রসংগঠন ছাত্রলীগের মতো আচরণ করতে চাইলে তাদেরও রাজপথে একইভাবে প্রতিহত করা হবে।

ছাত্রলীগের মতো আচরণ করলে প্রতিহত করার হুঁশিয়ারি সাবেক শিবির সভাপতির

জুলাই অভ্যুত্থানের পর কোনো ছাত্রসংগঠন ছাত্রলীগের মতো আচরণ করতে চাইলে তাদেরও রাজপথে একইভাবে প্রতিহত করা হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এই মন্তব্য করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী ছাত্রসংগঠনগুলোর ত্যাগের কথা তুলে ধরেন জাহিদুল ইসলাম। তিনি জানান, ২০১৫ সালে ছয় মাস কারাগারে থাকার সময় তিনি ছাত্রদল ও যুবদলের বহু নেতাকর্মীকে আহত ও পঙ্গু অবস্থায় দেখেছেন। জুলাই আন্দোলনেও তাদের অবদান ছিল। তবে অভ্যুত্থানের পর কেউ যদি ছাত্রলীগের ভূমিকা নিতে চায়, তবে তা মেনে নেওয়া হবে না। ছাত্রলীগকে প্রতিহত করার কৌশল জানা থাকায় তেমন পদক্ষেপ নিতে সমস্যা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া পড়াশোনা শেষ করার পরও ক্যাম্পাসে অবস্থান করার সংস্কৃতির সমালোচনা করেন সাবেক এই ছাত্রনেতা। তিনি বলেন, চার বা পাঁচ বছরের শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়া উচিত। কিন্তু কিছু সংগঠনের নেতাকর্মীরা বছরের পর বছর ক্যাম্পাসে থেকে যাওয়ার যে চর্চা তৈরি করেছেন, তা পরিবর্তন হওয়া দরকার।