ডেইলি বাংলাগ্রাম

হরমুজ প্রণালির কাছে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বাণিজ্যিক জাহাজ ডুবি

হরমুজ প্রণালির কাছে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে।

হরমুজ প্রণালির কাছে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বাণিজ্যিক জাহাজ ডুবি

হরমুজ প্রণালির কাছে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘কেপ ডাও’ নামের মালবাহী জাহাজটি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাগরে তলিয়ে যায়। জাহাজটি উদ্ধারের চেষ্টা ব্যর্থ হলে এই পরিণতি ঘটে।

গত ২৩ সেপ্টেম্বর কেপ ডাও জাহাজের ওপর হামলা চালানো হয়েছিল। এর ২৪ ঘণ্টারও কম সময় আগে পৃথক এক হামলায় সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ নামের আরেকটি জাহাজ ডুবে যায়। মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় জাহাজটিতে আঘাত হানা হলে আগুন ধরে যায় এবং পরবর্তীতে তা সাগরে নিমজ্জিত হয়।

জিএফএস প্রাইড জাহাজের ২১ জন ক্রুর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এতে কেউ হতাহত হননি। এদিকে এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিঙ্গাপুরের সমুদ্র ও বন্দর কর্তৃপক্ষ।