আগের চেয়ে বেশি অসুখী জেন-জি, চারজনে একজন ভুগছেন বিষণ্ণতায়
পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বর্তমানের তরুণ বা জেন-জি প্রজন্মের জীবনের সন্তুষ্টি অনেক কমেছে।
পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বর্তমানের তরুণ বা জেন-জি প্রজন্মের জীবনের সন্তুষ্টি অনেক কমেছে। ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে ২৭ শতাংশ এখন বিষণ্ণতার চিকিৎসা নিচ্ছেন। ২০১৯ সালের তুলনায় এই হার ১১ শতাংশ পয়েন্ট বেড়েছে।
বর্তমানে অর্ধেকেরও কম তরুণ নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট, যা ২০০৮ সালের চেয়েও কম। তরুণদের অনেকেই বন্ধু ও সঙ্গীদের থেকে দূরে সরে যাওয়া এবং আনন্দ কমে যাওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া গত বছর নিজেদের অধিকাংশ লক্ষ্য পূরণ করতে পেরেছেন এমন তরুণের সংখ্যা এক-তৃতীয়াংশেরও কম।
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সার্বক্ষণিক ব্যবহার, আবাসনের আর্থিক চাপ এবং করোনা মহামারির প্রভাব তরুণদের হতাশাকে বাড়িয়েছে। বেড়ে ওঠার বয়সে মহামারি চলাকালীন একাকীত্ব তাদের ওপর দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব ফেলেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।