ডেইলি বাংলাগ্রাম

ঢাকায় ট্রাফিক নিয়ম ভাঙায় ২৪ ঘণ্টায় ২৮১৩ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকায় ট্রাফিক নিয়ম ভাঙায় ২৪ ঘণ্টায় ২৮১৩ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় সংস্থাটির ট্রাফিক বিভাগ মোট ২ হাজার ৮১৩টি মামলা করেছে। বুধবার পরিচালিত এই অভিযানে আইনভঙ্গের দায়ে ৬৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি ৭৭০টি মামলা হয়েছে গুলশান বিভাগে। সেখানে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া মতিঝিলে ৪২৩টি (২৩টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেল), উত্তরায় ৪০৬টি (৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেল) এবং ওয়ারী বিভাগে ৩৯৫টি মামলা (২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেল) করা হয়েছে।

অন্যদিকে মিরপুর বিভাগে ৩৫৭টি মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেল। তেজগাঁও বিভাগে ১৭১টি (১৩টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেল), লালবাগে ১৫৬টি (১০টি বাস, ১৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেল) এবং রমনা বিভাগে মোট ১৩৫টি মামলা (১১টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেল) নথিভুক্ত হয়। মহানগরে যানচলাচলে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ চলমান থাকবে।