ডেইলি বাংলাগ্রাম

এলপিজির দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করলেন ব্যবসায়ীরা

এলপিজি অপারেটররা তাঁদের পূর্বঘোষিত দুই দিনের ধর্মঘট তুলে নিয়েছেন।

এলপিজির দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করলেন ব্যবসায়ীরা

এলপিজি অপারেটররা তাঁদের পূর্বঘোষিত দুই দিনের ধর্মঘট তুলে নিয়েছেন। সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বুধবার দুপুরে এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে এলপিজি সরবরাহ ও এর ব্যবসা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হওয়ার পথ তৈরি হয়েছে।

এর আগে ধর্মঘট প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানান, যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে এর দাম অস্থির রয়েছে। আমদানির অন্যান্য উৎস স্বাভাবিক না থাকায় বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাগালে জ্বালানির দাম রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।