ডেইলি বাংলাগ্রাম

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধারকাজে সেনাবাহিনী ও বিজিবি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধারকাজে সেনাবাহিনী ও বিজিবি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার তৎপরতায় পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগ দিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে চেরাগআলী এলাকায় এই আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। শুরুতে তাদের তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে আগুনের তীব্রতা বাড়ায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণও এখনো জানা যায়নি।