ডেইলি বাংলাগ্রাম

অস্ত্রোপচারের পর পোপ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত

অস্ত্রোপচারের পর পোপ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান।

অস্ত্রোপচারের পর পোপ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত

অস্ত্রোপচারের পর পোপ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। রোমের জেমেলি হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। চার্চের প্রকাশ করা চিকিৎসকদের এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে পোপের ডান ফুসফুসের নিচের অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে।

ভ্যাটিকান জানায়, অস্ত্রোপচারের পর ফুসফুসের নমুনা পরীক্ষা করে আগের পরীক্ষার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, পোপ ফুসফুসের ‘অ্যাডেনোকার্সিনোমা’ নামের ক্যানসারে আক্রান্ত।

লাং ক্যানসার ফাউন্ডেশন অব আমেরিকার মতে, যুক্তরাষ্ট্রে এটি ফুসফুসের সবচেয়ে সাধারণ ক্যানসার। দেশটিতে ফুসফুস ক্যানসারে আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই এই ধরনের ক্যানসারে ভোগেন।