ডেইলি বাংলাগ্রাম

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩০, ৪২ মামলা

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩০, ৪২ মামলা

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, মঙ্গলবার পরিচালিত নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়।

বিভাগভিত্তিক তথ্যে জানা গেছে, সবচেয়ে বেশি ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন ও রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযানে ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০টি ইয়াবা, ৪ গ্রাম হেরোইন এবং দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। একই সাথে উদ্ধার হয়েছে বিস্ফোরিত ককটেলের অংশ, পেরেক, ১৪টি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ২৮০ টাকা। এ ছাড়া এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।