রাজধানীর চার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩৪৪
রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া এলাকায় যৌথ বাহিনীর চার ঘণ্টার এক সমন্বিত অভিযানে ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া এলাকায় যৌথ বাহিনীর চার ঘণ্টার এক সমন্বিত অভিযানে ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালিত এই বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যানুযায়ী, মঙ্গলবার রাত ৯টায় এই চার এলাকায় একযোগে তল্লাশি শুরু হয়। অভিযানে পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডের কয়েকশ সদস্য অংশ নেন। আটক ব্যক্তিদের মধ্যে পল্লবী থেকে ২০২ জন, মোহাম্মদপুর থেকে ৫৯ জন, আদাবর থেকে ৪৫ জন এবং গেন্ডারিয়া থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকতে দেওয়া হবে না এবং এই অভিযান সামনের দিনগুলোতেও চলবে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।