ডেইলি বাংলাগ্রাম

চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা নিউ ইয়ালু সেতু চালু হচ্ছে বৃহস্পতিবার

চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার বহু প্রতীক্ষিত 'নিউ ইয়ালু রিভার সেতু' বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে।

চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা নিউ ইয়ালু সেতু চালু হচ্ছে বৃহস্পতিবার

চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার বহু প্রতীক্ষিত 'নিউ ইয়ালু রিভার সেতু' বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। এই সেতুটি চীনের দানডং নিউ জোনের সঙ্গে উত্তর কোরিয়ার সিনুইজু শহরকে যুক্ত করেছে।

উভয় দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে চীন ২০১৪ সালেই তাদের অংশের নির্মাণকাজ সম্পন্ন করেছিল। তবে দীর্ঘদিন ধরে সেতুটির কাজ আটকে থাকার পর অবশেষে এটি পুরোপুরি চালু হতে যাচ্ছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার জেরে দেশটির ওপর জাতিসংঘের দেওয়া নিষেধাজ্ঞাকে বেইজিং সমর্থন জানালে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে উত্তর কোরিয়া বছরের পর বছর তাদের অংশের কাজ অসমাপ্ত রেখে দিয়েছিল।