আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব শেষ, ৫০০-এরও বেশি শিক্ষার্থীকে পদক প্রদান
ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে রৌপ্য পদক জিতেছেন সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব; একই গ্রুপে ব্রোঞ্জ পদক পেলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন।
ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে রৌপ্য পদক জিতেছেন সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব; একই গ্রুপে ব্রোঞ্জ পদক পেলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন। সিনিয়র গ্রুপে স্বর্ণ পদক অর্জন করেছেন ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন, রৌপ্য পদক পেলেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের মুয়াজ ইবনে বাশার, আর ব্রোঞ্জ পদক ভাগ করে নেন নাফিয়া বাসার, মোহাম্মদ জারিফ বিন সালেক ও সস্মিত বণিক। কারিগরি পদক পেয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা ও মো. আয়ান রহমান।
ক্রিয়েটিভ জুনিয়র গ্রুপে ব্রোঞ্জ পদক জিতেছেন এমেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের মুহতাসিম মাহির, মো. আবদুল্লাহীল আলীম ও মুনাওয়ার হিসান; সিনিয়র গ্রুপে রৌপ্য পদক পেলেন উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন। মিশন চ্যালেঞ্জ সিনিয়র গ্রুপে কারিগরি পদক অর্জন করেছেন নুসাইবা তাজরিন। রোবোটিকস কুইজ জুনিয়র গ্রুপে স্বর্ণ পদক জিতেছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মুহতাদী মাহরুস, রৌপ্য পদক পেলেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. তৌফিক হাসান ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজমান রসুল, আর ব্রোঞ্জ পদক ভাগ করে নেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ফাতিন হাসনাত। সিনিয়র গ্রুপে স্বর্ণ পদক অর্জন করেছেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মাহিদ জামান, রৌপ্য পদক পেলেন রাজউক উত্তরা মডেল কলেজের মো. আজফার হক, আর ব্রোঞ্জ পদক ভাগ করে নেন মাইলস্টোন কলেজের, দক্ষিণখানের আকরামুল ইসলাম ও গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের আরিব জামান।
বিজয়ী নুসাইবা তাজরিন বললেন, “পুরস্কার পাওয়া আমার জন্য অপ্রত্যাশিত ছিল, জাতীয় দলে নির্বাচিত হলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলের আশা রাখি।” কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম জানান, “শিক্ষার্থীরা দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েছে, পুরস্কার না পেলেও তারা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে।” সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ইউএপি উপাচার্য মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাদিয়া শারমিন ও উলকাসেমি অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের পরিচালক মুন সাদিয়া উপস্থিত ছিলেন। গোল্ড স্পনসর উলকাসেমি, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি, এবং ব্রোঞ্জ স্পনসর আরএইচ কর্পোরেশন, টেক্সকো টেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক কোম্পানি লিমিটেড এই ইভেন্টকে সমর্থন করেছে।
